Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন পালনের সময় আটজন গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন পালনের সময় আটজন গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপনের প্রস্তুতির সময় চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য আনা দুটি কেকও জব্দ করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেখেরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মদ হোসেন, বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী জাকের আহাম্মদ, গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী জাফর আহাম্মদ, শীলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী জমির উদ্দিন, গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন, সৈয়দ নুর হৃদয়, এস এম মোজাম্মেল হক এবং চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আজাদ মিয়া।

সংক্ষেপে:
চট্টগ্রামের বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপনের সময় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি কেক জব্দ করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আজ সোমবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীতে শেখ হাসিনার জন্মদিন পালনের সময় আটজন গ্রেপ্তার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ