Recents in Beach

ব্রেকিং নিউজ

বর্ণাঢ্য আয়োজনে জেসিআই ‘ফ্যামেলি ডে’ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে পর্যটন কেন্দ্র বান্দরবানের ভেনাস রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটন ‘ফ্যামেলি ডে’। গত শুক্রবার (১৩ মার্চ) ও শনিবার (১৪ মার্চ) জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটনের সদস্য ও তাদের পরিবারের মিলনমেলায় পরিণত হয় ‘ভেনাস রিসোর্ট’। দিনব্যাপী মনোমুগ্ধকর পরিবেশে আয়োজন করা হয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের। দিনব্যাপী এ মিলনমেলায় আনন্দে মেতে উঠেন চেম্বার সদস্য ও তাদের পরিবারবর্গ।

দু’দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটন সভাপতি শহিদুল মোস্তফা চৌধুরী মিজা। যৌথভাবে অনুষ্ঠানের সঞ্চালনা করেন জুনিয়র image চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটনের সেক্রেটারী জেনারেল রাজু আহম্মেদ ও জেনারেল লিগ্যাল কাউন্সিলর আবু বকর শাহেদ শান।

উদ্বোধনী বক্তব্যে জেসিআই সভাপতি বলেন, চেম্বার সদস্যদের নিয়ে আনন্দঘন এ আয়োজন প্রতিবছর হয়ে থাকে। এবার দু’দিনব্যাপী আয়োজন করা হয়েছে যাতে চেম্বার সদস্য ও তাদের পরিবারবর্গের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় হয়। এতে তরুণরা দেশ ও জাতি তথা সমাজের জন্য নিজেদের নিয়োজিত রাখতে উৎসাহ জোগাবে।

বর্ণাঢ্য এ আয়োজনে আরো উপস্থিত ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটন কোষাধক্ষ জালাল হেসেন, পরিচালকদ্বয় মো. টিপপু  সুলতান , মিলনমেলা কমিটির চেয়ারম্যান জুনিয়র চেম্বার পরিচালক আয়াজ ইসলাম চৌধুরী, আশরাফ উদ্দিন বান্টি,  সদস্য সাইফ মারুফ, জিহান ইসরাত, আবির ইসলাম প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ