Recents in Beach

ব্রেকিং নিউজ

সেন্ট প্ল্যাসিড্স স্কুল এন্ড কলেজ ১৯৯৮ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদঃ
সেন্ট প্ল্যাসিড্স স্কুল এন্ড কলেজ ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের ৮ম তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২ জুন) নগরীর চিটাগাং ক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটন এর নির্বাহী সহ-সভাপতি ওপিন শহিদুল মোস্তফা চৌধুরী মিজানের সভাপতিত্বে ও ওমর হাসান এবং ইমতিয়াজ উদ্দিন ইকো’র সহযোগীতায় অনুষ্ঠানে চিটাগাং ক্লাব’র ফ্যামিলি ডাইনিং হলটি মুখরিত হয়ে উঠে।এতে ১৯৯৮ সালের ব্যাচের কর্মব্যস্ত বন্ধুরা দেশের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করে।
ব্যাচের অন্যতম বন্ধু ওপিন শহিদুল মোস্তফা চৌধুরী  মিজান জুনিয়র চেম্বার চিটাগাং এর নির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সকল বন্ধুদের পক্ষ থেকে তাকে সম্মাননা জানানো হয়। এছাড়া অনুষ্ঠানে ১৯৯৮ সালের ব্যাচের সকল বন্ধুদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ