Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীর আপেল প্রতীকের প্রার্থী মাওলানা জহিরকে বহিস্কার!

বাঁশখালী উপজেলা জামায়াতের আমির ও আপেল প্রতীকের প্রার্থী মাওলানা জহিরকে আমির পদ থেকে এবং জামায়াতের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিস্কার করল জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় জামায়াতের প্যাডে সেক্রেটারী জেনারেল ডাক্তার শফিকুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে একই সাথে বাঁশখালী আসনে ২৩ দলীয় জোট তথা ঐক্যফ্রন্ট প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরীকে সমর্থন জানিয়েছে জামায়াত।

ফলে বাঁশখালীতে দলীয়ভাবে জামায়াত সমর্থিত আর কোন প্রার্থী রইল না। অবশ্যই মাওলানা জহির আপেল প্রতীক নিয়ে মাঠে থাকবেন বলে জানা গেছে।
সূত্রঃ সাপ্তাহিক জীবন্ত কাগজ।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ