Recents in Beach

ব্রেকিং নিউজ

যমুনা স্পাের্টিং ক্লাবের উদ্যোগে সেমাই -চিনি বিতরণ

ফেনী থেকে দেলোয়ার হোসেনঃ 
গত ১৫ ই জুন রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় প্রতিবছরের ন্যায় এবারও ফেনীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন উত্তর ধলিয়ার যমুনা স্পাের্টিং ক্লাবের উদ্যােগে দুইশত গরিব দুস্হ পরিবারকে পবিত্র ঈদ ঊল-ফিতর উপলক্ষে সেমাই -চিনি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে যমুনা স্পাের্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম শাকিলে উপস্থাপনায় সভাপতিত্ব করেন উক্ত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম সুমন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ধলিয়া ইউনিয়ান পরিষদ চেয়ারম্যান জনাব আনোয়ার আহাম্মদ মুন্সী। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন যমুনা স্পাের্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি নুর ইসলাম সবুজ ও মুজাহিদুল ইসলাম সোহেল। যুমনা স্পাের্টিং ক্লাবের উপদেষ্ট্য মাষ্টার আবুল কাশেম, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মৌলবি হোসেন আহাম্মদ, তাহের, বেলাল এবং ধলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মিশু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ