Recents in Beach

ব্রেকিং নিউজ

সরিষাবাডীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দিবিতে মানববন্ধন

মোঃআরিফ মিয়া,জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে ২২ এপ্রিল দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সড়কে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ মানববন্ধনের আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর প্রতীক আনিসুর রহমান, বীর প্রতীক আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য চিকিৎসক মুরাদ হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ, জাসদের সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ্, পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন । মানববন্ধনে বক্তারা বলেন, কোটা বাতিলের দাবি অযৌক্তিক। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের ক্ষমতা কারও নেই। এটা করা হলে মহান মুক্তিযুদ্ধকে অসম্মান করা হবে। এ কোটা কারও দানের নয়; মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে অর্জিত। তাই সরকারকে মুক্তিযোদ্ধা কোটায় হাত না দিতে তারা হুশিয়ারি দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ