Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীর নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

এম. ছৈয়দুল আলমঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নস্থ ছনুয়া নেভি ক্যাম্পের পশ্চিম পার্শ্বে সাগর পাড়ে তীরে একটি অজ্ঞাতনামা পঁচা গলিত পুরুষের লাশ কাদা পানিতে পড়ে থাকা অবস্থায়। স্থানীয় এলাকাবাসী সহযোগীতায় বৃহস্পতিবার (৮ র্মাচ) সকাল ১০টা দিকে উদ্ধার করেন বাঁশখালী থানা পুলিশ।
বাঁশখালী থানা সূত্র জানাযায় ০৮/০২/২০১৮ইং সকাল ০৯.৫৫ ঘটিকার সময় অত্র বাঁশখালী থানাধীন ছনুয়া ইউপিস্থ ছনুয়া নেভি ক্যাম্পের পশ্চিম পার্শ্বে সাগর পাড়ে তীরে একটি অজ্ঞাতনামা পঁচা গলিত পুরুষের লাশ কাদা পানিতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। তাহার পরিচয় সনাক্ত করা যায় নাই। উক্ত অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া গেলে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করা জন্য অনুরোধ করা হইল। মোবাইল নং- ০১৮১৩০৪৭৭৮৬, বিষয়টি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ