Recents in Beach

ব্রেকিং নিউজ

চাঁদপুর কিউ এইচ আর ডি ইউ আলীম মাদ্রাসার আলীম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

মোহাম্মাদ আলী হোছাইনঃ
গতকাল চাঁদপুর কিউ এইচ আর ডি ইউ আলীম মাদ্রাসার আলীম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা পরিচালনা পরিষদ এর সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ এর শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মেহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ সালাউদ্দিন আহমেদ, চাঁদপুর ব্যবসায় সমিতির সভাপতি নুরুল হোসেন লেদু,উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আহমদ, বাঁশখালী বহু কল্যাণ চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক কলিম উদ্দিন, মৌলানা মহিউদ্দিন, ইব্রাহিম, নেজাম উদ্দিন, নুরুল হক,আজমা আক্তার, বিদায়ী শিক্ষার্থী কায়সার, মোমেনা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কল্যাণ ও শান্তির ধর্ম। ইসলাম এমন একটি শান্তিপ্রিয় ধর্ম যেখানে কাউকে কোনো বিষয়ে অতিরঞ্জিত কিছু করার শিক্ষা দেয় না। ধর্মীয় শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে নিজেকে সুনাগরিক হিসাবে প্রভাবিত করতে হবে।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থী ও অবসর প্রাপ্ত শিক্ষকেরর মাঝে সম্মাননা সারক প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ