Recents in Beach

ব্রেকিং নিউজ

কাথরিয়া শাহ আবদুল জব্বার রহঃ স্মৃতি সংঘের উদ্দ্যোগে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী সাঃ মাহফিল সম্পন্ন


নিউজ ডেস্কঃ
কাথরিয়া শাহ আবদুল জব্বার রহঃ স্মৃতি সংঘের উদ্দ্যোগে মিলাদুন্নবী ও সীরাতুন্নবী সাঃ মাহফিল গতকাল ২৬ ডিসেম্বর রোজ সোমবার চট্টগ্রাম ধনিয়ালা পাড়া বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে সম্পন্ন হয়।উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক,প্রধান বক্তা হিসেবে- সাতকানিয়া এম ইউ আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুনিরুল আলম, প্রধান মেহমান হিসেবে কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ জাহান চৌধুরী উপস্থিত ছিলেন। বিশেষ বক্তা হিসেবে উপস্তিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলহাজ্ব মাওলানা নিজাম উদ্দীন, জলদী হোসাইনিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা হেফাজ উদ্দীন।
প্রেস বিজ্ঞপ্তি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ