Recents in Beach

ব্রেকিং নিউজ

শাকিব-অপুর ছেলেকে নিয়ে গুজব!



 
 শাকিব-অপুর ছেলেকে নিয়ে গুজব!

ডেস্ক রিপোর্ট, বাঁশখালী নিউজ:
গোপনে বিয়ে করেছিলেন ঢালিউডের জনপ্রিয় তারাক জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ কয়েক বছর গোপন রাখার পর চলতি বছর সন্তান আব্রাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে বিয়ের বিষয়টি প্রকাশ করেন অপু। আর সম্প্রতি শাকিব-অপুর শিশুসন্তান আব্রাম খান জয় সিনেমায় অভিনয় করছেন, এমন একটি খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে।
এ বিষয়ে অপু বলেন, আসলে সংবাদটি একেবারেই মিথ্যা। ছেলেকে এ মুহূর্তে অভিনয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা আমাদের নেই। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশকারীদের প্রতিও বিরক্তি প্রকাশ করেন অপু।
উল্লেখ্য, সম্প্রতি হয়ে গেল অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘কাঙ্গাল’র মহরত। আর কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশের নতুন একটি ছবির শুটিং নিয়ে এ মুহূর্তে শাকিব থাইল্যান্ডে অবস্থান করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ