Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে সাংবাদিকের বাসায় চুরি

বাঁশখালী পৌরসভার ২নং ওয়ার্ডে গত বুধবার গভীর রাতে দৈনিক পূর্বদেশের সাংবাদিক সুপলাল বড়ুয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
সুপলাল বড়ুয়ার স্ত্রী শিক্ষিকা শিবা বড়ুয়া জানান, প্রতিদিনের মতই রাতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু কখন যে চোরগুলো রুমের ভেতর ঢুকেছে বুঝতে পারিনি। আলমারি ভেঙ্গে ৪ ভরি স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা, মোবাইল সেট, ব্যাগভর্তি জায়গা–জমির দলিল চুরি করে নিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির পেছনের দরজা কেটে ওরা রুমে ঢুকেছে। চুরির ঘটনা সম্পর্কে জানতে চাইলে সুপলাল বড়ুয়া জানান, চোরের দল রাতে বাড়িতে গিয়ে স্বর্ণ, নগদ টাকাসহ প্রয়োজনীয় দলিল ও কাগজপত্র নিয়ে গেছে। বিষয়টি বাঁশখালী থানা পুলিশকে অবহিত করেছি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুত্র:দৈনিক আজাদী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ