Recents in Beach

ব্রেকিং নিউজ

আর পি মডেল হাইস্কুলের প্রাক্তন পরিষদ গঠনের আলোচনা সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তিঃ
২০১২ সালে ১ম বারের মত রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠনের জন্য আলোচনা করা হলেও বিভিন্ন কারণেঅকারণে পরে আর বাস্তবে রূপান্তর করা সম্ভব হয়নি। এরই ধারাবাহিতায় আজ রবিবার ০৩/০৯/১৭ইং বিকাল ৩ ঘটিকা থেকে টানা ২ ঘন্টা আলোচনা সভা শেষে সম্পন্ন হয় রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যায়লয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ গঠনের ২য় বারের মত প্রাথমিক সিদ্ধান্ত। এতে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের প্রাক্তন ছাত্র রহিম, খোরশেদ, আজমির, আলমগির, ফরহাদ, রাজু, তৌহিদ, মামুন, মনছুর, জনি, মুজিব, রিয়াদ, রিদুয়ান, শহিদ, সাকিব, নোমান ও তাওহীদ। এসময় উপস্থিত সকলের বক্তব্যের মাধ্যমে উঠে আসে বিগত দিনের ও বর্তমানের নানা অনিয়মের কথা। স্কুলের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নের ধারায় উক্ত প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ কমিটির ভূমিকা অপরিসীম থাকবে বলে জানান বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ