Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীর রামদাসহাটে সন্ত্রসী হামলায় মারধর ও দোকান লোটপাট

সংবাদ দাতা:
বাঁশখালীর রামদাসহাটে সন্ত্রাসী হামলায় মারধর ও দোকানে লোটপাটের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৬ জুন) সন্ধায় বাঁশখালী উপজেলার রামদাসহাট বাজারে বৈশাখী ডিপার্টমেন্টাল দোকানে প্রকাশ্য দিবালয়ে সন্ত্রাস আবদু রহিম তার সন্ত্রাসী বাহীনি দিয়ে দোকানে হামলা ও লোটপাট চালায়। এ সময় আবদু রহিমের সহযোগী সন্ত্রাসীরা হলেন, এই এলাকার ফকির পাড়ার সাবেক ইউপি মেমবার মোজাপ্পর এর ছেলে কালু মিয়া, একি এলাকার মোঃ জামালের ছেলে মোঃ হেলাল, একি এলাকার নুরুল আলমের ছেলে সাইফুল আলম ও একি এলাকার আব্দু রহমানের ছেলে ইমন সহ মোট ১৫ জন। সন্ত্রাস আব্দু রহিম ওই এলাকার সাবেক ইউপি মেমবার মোজাপ্পর এর ছেলে।
 
এ সময় সন্ত্রাসীবাহিনীরা মৃত হাজী বেট্টা মিয়ার ছেলে আব্দু রসিদ ও তার ছেলে বোরহান উদ্দিন এবং ওই দোকানের কর্মরত রাসেদকে মারধর করে দোকান থেকে নগদ ৪ লক্ষ ৩০ হাজার টাকা সহ প্রায় ১ লক্ষ টাকার মালামাল লোট করে নিয়ে যায়। পরে লোকজন জড়ো হয়ে ওই দোকানের আহত ব্যক্তিদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ