Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে সাজ্জাদের খাস লোক পরিচয়ে বিকাশ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি

চট্টগ্রামে সাজ্জাদের খাস লোক পরিচয়ে বিকাশ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় কথিত সাজ্জাদের ঘনিষ্ঠ লোক পরিচয়ে এক বিকাশ ব্যবসায়ীকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শেখ মাজেদুল ইসলাম বায়েজিদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট রাত ১১টা ৩ মিনিটে বায়েজিদ থানাধীন খাজা রোডের মধ্যম কুলগাঁও আল আমিন মসজিদ সংলগ্ন এলাকার ক্ষুদ্র বিকাশ ব্যবসায়ী শেখ মাজেদুল ইসলামের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অজ্ঞাত কল আসে। জনৈক ব্যক্তি নিজেকে সাজ্জাদের খাস লোক পরিচয় দিয়ে ব্যবসা চালিয়ে যেতে হলে চাঁদা দাবি করেন। অন্যথায় দোকান বন্ধ করে দেওয়া এবং এক ঘণ্টার মধ্যে টাকা না দিলে ককটেল হামলাসহ ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়।

অনুসন্ধানে জানা গেছে, যে নম্বরটি থেকে হুমকি দেওয়া হয়েছে সেটি সুনামগঞ্জের জামতলা এলাকার বাসিন্দা মো. বাচ্চু মিয়া নামে এক ব্যক্তির নামে নিবন্ধিত। এই ফোনালাপের একটি রেকর্ডও পুলিশের হাতে পৌঁছেছে বলে জানা গেছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, শেখ মাজেদুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংক্ষেপে:
চট্টগ্রামে সাজ্জাদের খাস লোক পরিচয়ে এক বিকাশ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় বায়েজিদ থানায় জিডি করেছেন ভুক্তভোগী। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
চট্টগ্রামে সাজ্জাদের খাস লোক পরিচয়ে বিকাশ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ