বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বর্তমান দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ একা নয়, সংগঠন সবসময় তাদের পাশে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাটহাজারী জেলা পরিষদ অডিটোরিয়াম হলে বাংলাদেশ খেলাফতে মজলিস হাটহাজারী উপজেলা শাখা এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফতে মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি ওজায়ের হামিদী। প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক আরও বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সংকট মোকাবিলা করতে হবে। মানুষের বিপদে পাশে দাঁড়ানোকে তিনি একটি মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শায়খুল হাদীস আলী ওসমান, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, মাওলানা জাফরউল্লাহ নিজামী, মাওলানা হাবিবুল্লাহ আজাদী এবং মাওলানা রেদওয়ানুল ওয়াহিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।



0 মন্তব্যসমূহ