দৈনিক ঢাকা প্রতিদিন-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এই প্রতিবাদ সভার আয়োজন করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করার জেরে সাংবাদিক হাফিজুর রহমান শফিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাঁরা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ কোনো অপরাধ হতে পারে না। অনুসন্ধানী সাংবাদিকদের এভাবে হয়রানি করা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে শফিকের মুক্তি এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফীন, সহ-সভাপতি মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু। আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়। এছাড়া সিআরএ সদস্য মো. মোস্তাফিজ, মো. রিয়াজ, মো. খোকন, সাহেদুর রহমান মোরশেদ, রকিব উদ্দীন আবির, নাসির উদ্দীন লিটন ও মো. গিয়াস উদ্দিন টিটুসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন এসটিভি ২৪ এর প্রধান সম্পাদক শহীদুল ইসলাম, সাংবাদিক ইয়াসমিন, দৈনিক সবুজ বাংলাদেশ-এর চট্টগ্রাম প্রতিনিধি জয়নাল, শাহেদুল ইসলাম সাগর, মোঃ আব্বাস এবং আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি পারভেজ শেখ।
সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান।



0 মন্তব্যসমূহ