চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নে বন্যায় পানিবন্দি এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। সোমবার (১৩ জুলাই) তারা দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল বন্যা কবলিত মানুষের পাশে রয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি দুর্গত এলাকায় খাবার পৌঁছে দেওয়া হবে। পানি কমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত এবং কৃষি ও মৎস্য খাতের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী দুর্গতদের অবস্থা দেখতে এসেছেন। পানি না কমা পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে এবং পরবর্তীতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি দুর্গতদের সহায়তায় সেনাবাহিনী ও বিমানবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। এই পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম, চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও এমপি জসীম উদ্দীন আহমেদ। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।



0 মন্তব্যসমূহ