Recents in Beach

ব্রেকিং নিউজ

খাগড়াছড়িগামী লোকাল বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানি ও হেনস্তা, ফটিকছড়িতে অভিযুক্ত যুবক আটক

খাগড়াছড়িগামী লোকাল বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানি ও হেনস্তা, ফটিকছড়িতে অভিযুক্ত যুবক আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে যৌন হয়রানি ও শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ জসিমকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত জসিম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকার মৃত তোফায়েল আহমেদের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে বাড়ির উদ্দেশ্যে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে ওঠেন ওই ছাত্রী। বাসে তাঁর পেছনের আসনে বসা জসিম সিগারেট ফেলার অজুহাতে ছাত্রীর শরীর স্পর্শ করেন। এর প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি ওই শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ করেন এবং হুমকি দেন। একপর্যায়ে অন্য যাত্রীদের হস্তক্ষেপে হাটহাজারী এলাকায় অভিযুক্ত জসিম তাঁর স্ত্রী ও সন্তানসহ বাস থেকে নেমে যান।

তবে ঘটনার কিছুক্ষণ পর ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে বাসটি থামলে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে পুনরায় সেখানে গিয়ে বাসে ওঠেন। এরপর তিনি ওই শিক্ষার্থীর চুল ধরে টান দেন এবং তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও হুমকি প্রদান করেন। এ সময় বাসযাত্রী, চালক ও সহকারীর সহায়তায় জসিমকে আটক করে ফটিকছড়ি থানায় নিয়ে যাওয়া হয়।

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা জানান, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। পরে যাত্রীদের সহায়তায় অভিযুক্তকে আটক করা সম্ভব হয়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংক্ষেপে:
খাগড়াছড়িগামী লোকাল বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি ও হেনস্তার অভিযোগে মোহাম্মদ জসিম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
খাগড়াছড়িগামী লোকাল বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানি ও হেনস্তা, ফটিকছড়িতে অভিযুক্ত যুবক আটক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ