Recents in Beach

ব্রেকিং নিউজ

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেফতার

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেফতার

রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত এই অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শহরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ওয়ার্ড যুবলীগের সদস্য মো. নুরুল হক (৫২), উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবির (৫২), সদর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি চম্পক দাশ (৫৪), ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. নিজাম উদ্দীন (৪২), মো. জসিম (৩৮), সদস্য মো. ইলিয়াছ (৩৫), লংগদু উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ইসমাইল বেগ (৫৯), ওয়ার্ড শ্রমিক লীগ সদস্য মো. নয়ন (১৯), নানিয়াচর থানা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম মিজান (৪৫) এবং কাপ্তাই ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সাবেক দফতর সম্পাদক মো. রাসেল (৩৮)। এছাড়া অভিযানে শাহাদত হোসেন জীবন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম বাবু (২৪), সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে রিন্টু (২৬) ও হাফিজুর রহমান (২৯) নামের আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালি থানা পুলিশের একাধিক টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্ত্রাসী ও মাদক কারবারি রয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সংক্ষেপে:
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেফতার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ