জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী ও সংসদ সদস্যসহ সচিবালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ কেজি করে আম উপহার পাঠিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। সোমবার (২২ জুন) সকালে এই বিশেষ উপহার বিতরণের মাধ্যমে সংসদ সচিবালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। জানা গেছে, বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিটি দপ্তরে গিয়ে এই প্রিমিয়াম কোয়ালিটির আম পৌঁছে দেন। এই উপহার তালিকায় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চতুর্থ শ্রেণির কর্মচারী যেমন গাড়িচালক, লিফটম্যান, পিয়ন ও ঝাড়ুদারদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। উপহার পেয়ে সচিবালয়ের একজন অফিস সহায়ক তার অনুভূতি প্রকাশ করে বলেন, বড়দের উপহার সাধারণত দূর থেকে দেখলেও এবার নিজেরা সরাসরি উপহার পেয়ে তারা সম্মানিত বোধ করছেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা ড. শফিকুর রহমানের এই উদ্যোগকে একটি অনন্য সামাজিক ও সৌজন্যমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন সময় এ ধরনের মানবিক ও ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে তারা উল্লেখ করেন।
জাতীয় সংসদের স্পিকার থেকে শুরু করে পরিচ্ছন্নতাকর্মী পর্যন্ত সবাইকে ১০ কেজি করে আম উপহার দিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। সোমবার সকালে এই বিশেষ উপহার পৌঁছে দেওয়া হয় সবার কাছে।



0 মন্তব্যসমূহ