চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে এই ঘটনায় কোস্টগার্ডের অভিযানে জাহাজে থাকা ১২ জন নাবিক ও শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানান, জাহাজটি আংশিক ডুবে গেলেও বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না। স্বাভাবিক রয়েছে বন্দরের কার্যক্রম। বে হারবার লিমিটেডের মালিকানাধীন এই জাহাজটিতে পাথর বোঝাই করা ছিল।
কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, জাহাজটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পরপরই তারা উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানে প্রথমে আটজন এবং পরবর্তীতে আরও চারজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে মালিকপক্ষ জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। কোস্টগার্ডের অভিযানে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এতে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


0 মন্তব্যসমূহ