Recents in Beach

ব্রেকিং নিউজ

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৫১২ জন

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৫১২ জন

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি ১২ জন উপসর্গে মারা গেছে। এর মধ্যে ঢাকায় চারজন, সিলেটে চারজন, চট্টগ্রামে দুইজন এবং বরিশাল ও ময়মনসিংহে একজন করে শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬২ হাজার ৫০৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু। মোট মৃত ৫১২ জনের মধ্যে ৮৬ জন হাম শনাক্ত হওয়ার পর এবং ৪২৬ জন উপসর্গে মারা গেছে।

সংক্ষেপে:
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে ৫১২ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৯৬৭ শিশু।
দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৫১২ জন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ