Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে আজ বোধন আবৃত্তি পরিষদের বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

চট্টগ্রামে আজ বোধন আবৃত্তি পরিষদের বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করবে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। সংগঠনের বর্ণিল এই আয়োজনে সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হবে শ্রুতি নাটক ‘মায়ার খেলা’। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করবেন বরেণ্য আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে শিশু বিভাগের বিশেষ পরিবেশনাও থাকছে। বোধন আবৃত্তি পরিষদের পক্ষ থেকে এই আয়োজনে চট্টগ্রামের সকল সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংক্ষেপে:
চট্টগ্রামে আজ বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে পালিত হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী। জেলা শিল্পকলা একাডেমিতে থাকছে শ্রুতি নাটক ও আবৃত্তিসহ নানা আয়োজন। সকল সংস্কৃতিপ্রেমীকে উপস্থিত থাকার আমন্ত্রণ।
চট্টগ্রামে আজ বোধন আবৃত্তি পরিষদের বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ