Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নিজাম উদ্দীন

মাহফুজ, সরল প্রতিনিধিঃ 
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয় বাঁশখালীবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাঁশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নিজাম উদ্দীন।

ছাত্রনেতা নিজাম উদ্দীন বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।

তিনি আরো বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল। 

আসুন, আমরা নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে পুতে ফেলে পরিবেশ সুস্থু রাখি। প্রয়োজনে পশু জবাইকৃত স্থানে জীবানু নাশক ঔষধ ব্যবহার করুন। করোনা মহামারি সংকট রোধে নিজে নিরাপদ থেকে অন্যজনকে নিরাপদ থাকার উৎসাহিত করি। আমি সকলের সার্বিক কল্যাণ কামনা করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ