Recents in Beach

ব্রেকিং নিউজ

সাধনপুরে ১২০ লিটার চোলাই মদসহ একাধিক মামলার আসামী আক্তার গ্রেফতার

মুহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালী সাধনপুর ইউনিয়ন থেকে দেশিয় তৈরি  ১২০ লিটার চোলাই মদ সহ একাধিক মামলায় আসামিকে  হাতেনাতে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। 

মঙ্গলবার ৭ জুলাই আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় বাঁশখালী থানাধীন ২নং সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম নতুন পাড়া থেকে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ রেজাউল করিম মজুমদার ও রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্র আইসি নির্দেশেক্রমে বাঁশখালী থানার এএসআই (নিঃ), আব্দুল মোনাফের সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে দেশিয় তৈরি ১২০ লিটার চোলাই মদ সহ একাধিক মামলায় আসামি মোঃ আক্তার হোসেন (৪৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয় থানা সূত্রে জানা যায়। 

গ্রেফতারকৃত পরিচয় বাঁশখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড  বাণীগ্রাম নতুন পাড়ার মৃত আব্দুস ছালাম ছেলে মোঃ আক্তার হোসেন (৪৫)।

বাঁশখালী থানা সেকেন্ড অফিসার নাজমুল হক সত্যতা নিশ্চিত করেন এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ