Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মোহাম্মদ এরশাদঃ
সারাদেশের মতো চট্টগ্রামের  বাঁশখালীতে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ ফেব্রয়ারি) সকাল থেকে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে লাইনে দাঁড়িয়ে সুন্দরভাবে তাদের ভোট দিতে লক্ষ করা গেছে।



উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম জানান, বাঁশখালী উপজেলার সকল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সুষ্ঠভাবে ভোট গ্রহণ হয়েছে।

উপজেলার পূর্ব গুনাগারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবাধ ও সুষ্ঠভাবে ভোট দিতে দেখা গেছে। এদিকে ক্ষুদে শিক্ষার্থীদের এই নির্বাচনকে কেন্দ্র করে রঙ বেরঙের পোস্টার ছাপিয়ে টাঙানো হয়েছে। নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করতে শিক্ষার্থীরা আনসার ও পুলিশ বাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করে।

এছাড়াও নির্বাচনে কমিশনার থেকে শুরু করে প্রিজাইডিং অফিসারসহ সকল দায়িত্ব শিক্ষার্থীরাই পালন করেন বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোমেন আক্তার  বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রশাসন থেকে সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ