Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালী পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোহাম্মদ  এরশাদ বাঁশখালীর পূর্ব পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩১ আগষ্ট)  সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক, মূক্তিযোদ্বা কবির আহমদ, সাবেক ইউপি সদস্য ও মূক্তিযোদ্বা নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ীও সমাজ সেবক মোঃ আবদুচ ছবুর। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকা,  ছাত্র ছাত্রীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন,বৃক্ষরোপণ কর্মসূচী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশর ভারসাম্য রক্ষার্থে বর্তমান সরকার বৃক্ষরোপণ কর্মসূচীকে  গুরুত্বসহকারে নিয়েছে।  সেই ধারাবাহিকতায় ৩১ অগাষ্ট সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। তাই সকল ছাত্র- ছাত্রীদেরকে বাড়ীর আঙ্গিনায় বৃক্ষরোপণে উৎসাহ প্রদান করার জন্য  অভিভাবকদের প্রতি আহবান জানান বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ