Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে বন্ধুকযুদ্ধে অস্ত্রধারী ডাকাত নিহত

মোহাম্মদ এরশাদঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭)-এর সঙ্গে বন্দুকযুদ্ধে জাকের আহমদ (৩০) নামে এক চিহ্নিত অস্ত্রধারী ডাকাত নিহত হয়েছে। আজ রবিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টায় উপজেলার চাম্বল ইউনিয়নের ফরেষ্ট অফিসের পূর্ব দিকে জঙ্গল চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে। 

এই খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত ডাকাত ৭নং ওয়ার্ডের পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার বাদশা মিয়ার ছেলে। 

বিগত কয়েকমাস পূর্বে প্রকাশ্যে অস্ত্রসহ জাকেরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক আলোচিত হয়েছিল। চাম্বল জনপদে এদের একটি টিম সবসময় আতংক ছড়াতো।

র‌্যাব ৭ এর কর্মকর্তা (মেজর) মেহেদী হাসান বলেন, চাম্বলে র‌্যাব-৭ অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে ডাকাত দলের সাথে বন্দুকযুদ্ধ হয়। এ সময় কুখ্যাত ডাকাত জাকের গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে ১১ টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। স্থানীয়দের সাথে কথা বললে অনেকে জানান সন্ধ্যা হলে চাম্বল এলাকাকে আতংকের জনপদে পরিণত করে। এদের বিরাট একটা সিন্ডিকেট দীর্ঘদিন থেকে ডাকাতি করে যাচ্ছে। ভূমি দখল, গাছ কর্তনসহ নানা অপরাধ কর্মে তাদের রামরাজত্ব ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ