Recents in Beach

ব্রেকিং নিউজ

সাংবাদিক জব্বারের মা আর নেই, বিভিন্ন মহলের শোক

জাহেদুল ইসলাম মিরাজঃ
বাঁশখালী উপজেলায় কর্মরত সাংবাদিক আবদুল জব্বারের মমতাময়ী মা আজ দুপুর একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন- ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।  মরহুমার বয়স আনুমানিক ৭০ এর বৃদ্ধা। তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। তিনি বর্তমানে ১ ছেলে ছেলে ১ মেয়ে রেখে সবাইকে কাঁদিয়ে না পেরার দেশে চলে গেলেন।   মরহুমার জানাযার নামাজ আজ বাদে মাগরিব জলদী নেয়াজর পাড়াস্থ স্থানীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।  সাংবাদিক আবদুল জব্বারের  মায়ের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বাঁশখালীতে কর্মরত সাংবদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন মহল শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।   সাংবাদিক জব্বার তার মমতায়ী মা এর আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ