Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীর এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়িতে হাফেজ নুরুল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সে নানুপুর মজাহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং বাঁশখালী বানিগ্রামের মৃত আহমদ কবিরের পুত্র।
জানা যায়, গতকাল বুধবার সকালে মাদ্রাসা হোস্টেলে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সহপাঠীরা তার লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। মাদ্রাসা কর্তৃপক্ষ এ ঘটনাকে আত্মহত্যা বলে অনুমান করছে, তবে সুনির্দিষ্টভাবে তারা কোনো বক্তব্য দেয়নি।
ফটিকছড়ি থানার এস আই মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। শরীরে অন্য কোন আঘাতের চিহ্ন নেই। ময়তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে বলে জানান তিনি।
/আজাদী!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ