Recents in Beach

ব্রেকিং নিউজ

বাকলিয়া স্কুলের ছাত্রের আত্মহত্যা

নগরীর পাঁচলাইশে গলায় ফাঁস দিয়ে আবরার মাহমুদ (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে পাঁচলাইশ থানাধীন শ্যামলী আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত আবরার মাহমুদ হাটহাজারীর ছিপাতলী এলাকার মো. নূর নবীর পুত্র। সে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন তালুকদার জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় ফাঁস দেয়ার চিহ্ন দেখা গেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
/পূর্বকোণ! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ