Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে বন্যার্ত ৯০ পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন দিল সমাজকল্যাণ পরিষদ

বাঁশখালীতে বন্যার্ত ৯০ পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন দিল সমাজকল্যাণ পরিষদ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম মানিক পাঠান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘মধ্যম মানিক পাঠান সমাজ কল্যাণ পরিষদ’। সংগঠনটির উদ্যোগে ২০টি পরিবারকে ঢেউটিন এবং ৭০টি পরিবারকে নগদ অর্থসহ পুনর্বাসন উপহার প্রদান করা হয়েছে।

গত ১৪ আগস্ট ২০২৬ সংগঠনটির উদ্যোগে এলাকার বিভিন্ন পেশার ব্যক্তি, প্রবাসী এবং দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে শুরুতেই বন্যার সময় শারীরিক পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তিদের ধন্যবাদ জানানো হয়।

বন্যার পর বিভিন্ন স্থান থেকে ত্রাণ সংগ্রহ, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সঠিকভাবে ত্রাণ বিতরণের পরিকল্পনা, ত্রাণ বিতরণে টিম গঠন, অতিথিদের আপ্যায়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং বিভিন্ন উদ্যোক্তাকে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করাসহ নানা কার্যক্রম পরিচালনা করে মধ্যম মানিক পাঠান সমাজ কল্যাণ পরিষদ।

এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ওই মেডিকেল ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন ডা. আতিকা অনন্যা অমি এবং ডা. ইমরুল হাসান। তাঁদের প্রতি এলাকাবাসী এবং মধ্যম মানিক পাঠান সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, বন্যায় এ অঞ্চলের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে এলাকার বিভিন্ন পেশার ব্যক্তি, প্রবাসী এবং দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে ঢেউটিন ও ৭০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই তাদের এই মানবিক উদ্যোগ।

সংগঠনটির দায়িত্বশীলরা আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করায় এলাকার সর্বস্তরের জনগণ ‘মধ্যম মানিক পাঠান সমাজ কল্যাণ পরিষদ’-এর তরুণ ও যুবসমাজকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।

সংক্ষেপে:
বাঁশখালীর মধ্যম মানিক পাঠান এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ঢেউটিন ও ৭০ পরিবারকে নগদ অর্থ দিয়েছে সমাজ কল্যাণ পরিষদ। পাশাপাশি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
বাঁশখালীতে বন্যার্ত ৯০ পরিবারকে নগদ অর্থ ও ঢেউটিন দিল সমাজকল্যাণ পরিষদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ