Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের কদমতলীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চট্টগ্রামের কদমতলীতে ট্রেনে কাটা পড়ে পরিচয়হীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক (৩২)
রেলওয়ে পুলিশের ওসি মোস্তাফিজ ভুঁইয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ট্রেনে কাটা পড়ে তার এক হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
তিনি বলেন, ওই অজ্ঞাত ব্যক্তি ভবঘুরে জীবনযাপন করতো বলে স্থানীয় লোকজন জানিয়েছে। দুর্ঘটনাস্থলে তার সঙ্গে কাপড়ের পুঁটলিও পাওয়া গেছে। তবে কেউ নাম-পরিচয় জানাতে পারেনি। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
/নিউজচিটাগাং২৪ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ