Recents in Beach

ব্রেকিং নিউজ

খানখানাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধ সভা অনুষ্ঠিত

মোঃ এরশাদঃ আজ ২১ জানুয়ারী  রোজ সোমবার ৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৩নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বদুরুদ্দিন  চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, সভায় সভাপতি ও প্রধান অতিথি মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউডিসি র উদ্যোক্তা  ও গন্যমান্য ব্যক্তিবর্গ। 
এর আগে প্রধান অতিথি ও সভাপতি যাতানুরাইন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের সচেতনতামুলক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ