Recents in Beach

ব্রেকিং নিউজ

খানখানাবাদে নৌকার সমর্থনে ছাত্রলীগের জনসংযোগ

আতিকুর রহমান রিয়াদ, খানখানাবাদ প্রতিনিধিঃ 
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলহাজ্জ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে খানখানাবাদ ইউনিয়ন ছত্রলীগ গত ২৭/১২/২০১৮ তারিখে, সকাল ১০ টা থেকে দুপুর ৩ পর্যন্ত দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করে। উক্ত নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন দক্ষিন জেলা ছাত্রলীগ এর উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ ফাহিম, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ফৌজুল মুবিন, অত্র ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম, সহ-সভাপতি রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক ইকরামুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফখরুদ্দীন ও অন্যান্য নেতাকর্মীরা। ৩০ তারিখ নৌকার বিজয় নিশ্চিত করতে অত্র ইউনিয়ন ছাত্রলীগ নেতা কর্মীরা ইউনিয়নের বিভিন্ন গুরূত্বপূর্ণ পয়েন্টে জনসাধারনের কাছে ভোট চান ও আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মাকান্ডের সার সংক্ষেপ তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ