Recents in Beach

ব্রেকিং নিউজ

আজ বাঁশখালীতে ঘাতক দালাল নির্মুল কমিটির জনসভা: শাহরিয়ার কবির আসছেন

প্রেস বিজ্ঞপ্তিঃ ৩০ সেপ্টেম্বর রবিবার বাঁশখালীতে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির জনসভা। পৌরসভা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।
এতে সভাপতিত্ব করবেন, বাঁশখালী আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ কবির লিটন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মুকুল। উপস্থিত থাকবেন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক সাংবাদিক শওকত বাঙ্গালী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লেয়াকত সিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার নুজহাত চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
এ উপলক্ষে (২৯ সেপ্টেম্বর) শনিবার বিকেলে জনসভার প্রস্তুতি ও সার্বিক বিষয়ে বাঁশখালী পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এতে লিখত বক্তব্য পেশ করেন, বাঁশখালী শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ সাজ্জাদ হোসাইন তালুকদার। সংগঠনের সাধারণ সম্পাদক জিহাদ উদ্দীন ফারুক এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা গাজী জাহেদ আকবর জেবু, রাশেদ আলী, খোরশেদ আলম পাশা, চৌধুরী নাজেমুল হক, মোঃ সিরাজ, শাহাব উদ্দীন, ছাত্রলীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হামিদ উল্লাহ হামিদ, নির্মুল কমিটির জেলা নেতা আবদুল হাকিম, মুহাম্মদ ওমর ফারুক, সাজ্জাদ হোসেন, তাজুল ইসলাম প্রমুখ। সাংবাদিক সম্মেলন থেকে আজকের জনসভা সফল করার আহবান জানানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ