Recents in Beach

ব্রেকিং নিউজ

যুবদল সাধারণ সম্পাদক টুকুকে তুলে নেয়ার অভিযোগ

বিএন ডেস্কঃ
বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে অজ্ঞাত পরিচয়ে তার উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতরাতে এ অভিযোগ করেন।
জানা গেছে, সোমবার দিবাগত রাত একটার দিকে সুলতান সালাউদ্দিন টুকুর বাসা থেকে তাকে তুলে নেয়া হয়। একটি মাইক্রোবাসে কয়েকজন সাদা পোশাক পরিহিত লোক টুকুকে বাসার দরজা ভেঙ্গে ভেতর থেকে তুলে নিয়ে যায়। এসময় বাসায় টুকুর মা ছিলেন। তার সামনে থেকে ছেলেক তুলে নেয়া হয়।
এঘটনায় বিএনপির পক্ষে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকুকে জনসম্মুখে হাজির করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অবিলম্বে টুকুকে ফিরিয়ে দেয়ার দাবি জানান।
সূত্রঃ ডি/এন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ