Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে কুকুরের কামড়ে আহত ২৬

বিএন ডেস্কঃ
চট্রগ্রামের বাঁশখালী পৌরসভার ও সরল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে অনন্ত ২৬ জন আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এই কুকুরটির তান্ডব অব্যাহত রেখেছে। পাগলা কুকুরের কামড়ে আহত ২৬ ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।
বাঁশখালী হাসপাতালের চিকিৎসক ডাঃ তুষিত কুমার বড়ুয়া ও ডাঃ জুবরিয়া শারমিন বলেন, উত্তর জলদী থেকে শুরু হয়ে সরল জালিয়াঘাটা পর্যন্ত পাগলা কুকুর কামড়ে ২৬ জন ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন । উপজেলা হাসপাতালে ভ্যাকসিন সাপ্লাই পর্যাপ্ত থাকে না। যখন পাগলা কুকুর কামড়ালে দুটি ভ্যাকসিন দিতে হয়।
এটি যেহেতু পাগলা কুকুর তাই রোগীদের আর আই জি (জওএ)ভ্যাকসিন দিতে হবে। তবে চিকিৎসা নিতে কোন রোগী (জওএ) ভ্যাকসিন পাইনি। কারন শুক্রবার উপজেলা পরিষদ অফিস বন্ধ এবং রাতে হওয়ায় কেউ আর আই জি (জওএ) ভ্যাকসিন পায়নি। পুরো উপজেলায় আর আই জি(জওএ) ভ্যাকসিন সংকট চলছে।
কুকুরে কামড়ানো রোগীরা হল- মোঃ এরশাদ(৩৫), মোঃ ফরিদুল আলম (৪৫), মোঃ হাসান(৫৫),মোঃ নুরল কবির (৩৮), সাইফুল (৯), শাহানা বেগম (২৫), মাহবুব আলম (৩০), কুলছুমা (৩২), জোবাইদা খাতুন (৪৮), মিলন শীল (৬৫), আলী হোসাইন (৫০), শেলী সুব্রত (৪০), শেখ আহমদ উল¬াহ (৫১), কায়কোবাদ (৬৮) জাকের (৫০), লাতু মিয়া (৬৫), আবদুস চবুর (৩৫), এয়াকুব আলী (৬৬), আলী হোসেন (৩৫)।
এরমধ্যে এই কুকুরের কামড়ে বাঁশখালী পৌরসভা ৩ নং ওয়ার্ডের মোঃ হামিদ (৯) নামের এক শিশুর অবস্হা আশংঙ্খা জনক হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সূত্রঃ দৈনিক জনকন্ঠ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ