Recents in Beach

ব্রেকিং নিউজ

ছাগলনাইয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

বিএন ডেস্কঃ
ছাগলনাইয়ায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ফয়েজ আহাম্মদ (৪০)। সে উপজেলার হিছাছরা গ্রামের চৌধুরী বাড়ির মৃত মুকবুল আহাম্মদের পুত্র। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১৮ মার্চ) সকালে পৌরসভার বাঁশপাড়া গ্রামের মাষ্টার বাড়ীর নুরুল আবছার জানুর ঘরে রাজমিস্ত্রী কাজ করার সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ঠ হয় ফয়েজ আহাম্মদ। এ সময় তার ভাই রাজমিস্ত্রী মাহাবুবুর রহমান ভাইকে বাঁচাতে এলে তাকেও বিদ্যুৎ ধাক্কা দেয়। স্থানীয়রা ফয়েজ আহাম্মদকে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ছাগলনাইয়া থানার এসআই শহীদুল জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে যাতে লাশের ময়না তদন্ত না করা হয়। ফয়েজ আহাম্মদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সূত্রঃ ছাগলনাইয়া.কম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ