Recents in Beach

ব্রেকিং নিউজ

ধারাবাহিক সফলতায় সাতকানিয়া থানা পুলিশ পুরষ্কৃত

জোবাইর বিন জিহাদী,সাতকানিয়া প্রতিনিধি,বাঁশখালী নিউজঃ
ধারাবাহিক সাফল্য অর্জনে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ আবারও পুরষ্কৃত ৪ই ফেব্রুয়ারী চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স অডিটরিয়ামে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় এই পুরস্কার প্রাপ্ত হয়। জানা যায়,জানুয়ারী মাসে উল্লেখযোগ্য পরিমান মাদক উদ্ধার, সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার এবং গুরুত্বর্পূণ মামলার মূল রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতারে সফলতা অর্জনে সক্ষম হওয়ায় সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন, এসআই মোঃ নিজাম উদ্দিন, এসআই দীপন চন্দ্র সরকার এবং এসআই মিজানুর রহমানদের অানুষ্ঠানিক ভাবে পুরষ্কৃত করা হয়। জেলার উদ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদের অফিসার-ফোর্সের উপস্থিতিতে জেলা পুলিশের পুলিশ সুপার নুরেআলম মিনা বিপিএম, পিপিএম এই পুরষ্কার প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ