Recents in Beach

ব্রেকিং নিউজ

দক্ষিণ ছনুয়া যুব কল্যাণ সংস্থার তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন

মোহাম্মদ বেলাল উদ্দিন, সহ-বার্তা সম্পাদকঃ
 ছনুয়ার অন্তর্গত ছেলবন ছালেহ আহমদ সিকদার পাড়া ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বাৎসরিক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল গতকাল মঙ্গলবার ছালেহ আহমদ সিকদার পাড়া ময়দানে অনুষ্ঠিত হয়।হাফেজ মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এনামুল হক বাহাদুর।প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন মাওলানা মীর মোহাম্মদ আদম।প্রধান মুফাসচ্ছির হিসেবে দেশ ও জাতির উদ্দেশ্যে এবং কোরআন ও হাদিসের আলোকে হেদায়েতি বক্তব্য প্রদান করেন সুদূর ঢাকা থেকে আগত আল্লামা রাফি বিন মুনির।এতে আরো তাকরির পেশ করেন মাওলানা মোস্তাক আহমদ সহ দেশ বরেণ্য বহু আলেম।মাহফিল শেষে দেশ ও দশের কল্যাণে,বিশ্ব মুসলিমদের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন,সূদুর ঢাকা থেকে আগত আল্লামা রাফি বিন মুনির।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ