Recents in Beach

ব্রেকিং নিউজ

নাপোড়া মাস্টার নজির আহমদ কলেজ মাঠে কেরাত মাহফিল

সংবাদদাতা, বাঁশখালী নিউজঃ
নাপোড়া মাস্টার নজির আহমদ কলেজ মাঠে আন্তর্জাতিক কেরাত মাহফিল গতকাল বাদে আছর শুরু হয়। উক্তভমাহফিলে  বয়ান পেশ করেছেন জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস বাঁশখালীর কৃতি সন্তান আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী।

মাহফিলে খতীব বাঙ্গাল খ্যাত মাওলানা জোনাইদ আল হাবিব সাহেবের প্রধান ওয়ায়েজ হিসেবে জ্বালাময়ী বক্তব্য রাখেন। এসময় হেফাজত আমির আল্লামা আহমদ শফি সাহেব হুজুরের ছেলে মাওলানা আনাস মাদানী এবং ইসলামী ঐক্যজোট নেতা আহসান উল্লাহ মাস্টারও উপস্থিত ছিলেন।

বাঁশখালীর সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম ও মুরুব্বী চাম্বল মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আবদুল জলিল সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন মাষ্টার নজির আহমদ সাহেবের সুযোগ্য সন্তান ও দৈনিক পুর্বদেশ পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি। 

তাছাড়া বাঁশখালীর শীর্ষ আলেমদের মধ্যে বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আশরাফ আলী গাজী, পুকুরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ নুর আহমদ, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার সাবেক পরিচালক ও বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, বাহারছড়া মাদরাসার মুহতামিম মাওলানা নুর মোহাম্মদ লোকমান, সংগীত সম্রাট মাওলানা আসহাব উদ্দীন আল আজাদ, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, জমহুরিয়া মাদরাসার পরিচালক মাওলানা শফিকুল ইসলাম, আল ফারুক মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা হারুন,সহকারী পরিচালক মাওলানা নসীম, সেগুন বাগান মাদরাসার শিক্ষক মাওলানা নেছার আহমদ, হেফাজত নেতা মাওলানা ইউনুস, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মুহাম্মদ ওসমান, মাওলানা ছালেকুজ্জামানসহ বিশিষ্ট ওলামারা উপস্থিত ছিলেন।

জুনাইদ আল হাবিবের বয়ানের পর বাদে এশা থেকে দেশী বিদেশী ক্বারীগণ এখন ক্বেরাত পরিবেশন করেন।

মাহফিলকে ঘিরে নাপোড়া মাস্টার নজির আহমদ কলেজ ও আশপাশ এলাকায় হাজার হাজার মানুষের ঢল নামে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ