Recents in Beach

ব্রেকিং নিউজ

আর পি মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালেয়র এসএসপি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বৃহঃপতিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন স্কুল প্রতিষ্ঠাতা সদস্য আজিজুল হক। সহকারী শিক্ষক আজগর আলীর পরিচালনায় বিদায়ী ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য দেয় মুনতাছির আলাবি ও খাদিজাতুল কুবরা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত স্কুলকে ১০ম শ্রেণি পর্যন্ত এমপিওভুক্ত করার আশ্বাস দেন। বিশেষ অতিথিদের মধ্যে থেকে বক্তব্য দেন দাতা সদস্য মাস্টার সৈয়দ আহম্মদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবদু ছবুর চৌধুরী, বর্তমান ইউপি সদস্য আবদুল হক, ডাঃ এস,এ রাসেল, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মালেক নুরী এবং জসিম উদ্দিন। স্কুলের ম্যানেজিং কমিটি ও অভিবাবক কমিটির মাঝে উপস্থিত ছিলেন নাদেরুজ্জামান, আবুল কাসেম ও মোজাহের আহমদ।

বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নুর নবী আজিজি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ