Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীর সাধনপুরে হাতির আক্রমণে নিহত এক নারী


ফাইল ফটো: বাঁশখালী নিউজ

মোহাম্মদ ছৈয়দুল আলম:
চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরের নতুনপাড়া গ্রামে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মারা গেছেশনিবার (১৮ নভেম্বর)  দুপুরে এ দুঘটনা ঘটেনিহত নারীর লাশ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী   বাঁশখালী থানা পুলিশ
নিহত নারীর নাম মিনু আরা বেগম (৪৫)পাহাড়ের কাছেই তাঁর বাড়িতাঁর সংসারে তিন মেয়ে ও দুই ছেলে রয়েছেবাড়িতে মিনু আরা বেগমের সঙ্গে থাকত তাঁর ছেলে জিসান (১৫)
স্থানীয় সূত্র জানা যায়, ঘটনার সময় জিসান বাড়িতে ছিল না সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা জানান, ‘ঘটনার সময় নিহত নারী বাড়িতে একা ছিলেনহাতিটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে হাতির আক্রমণে ওই নারী মারা যান ও তাঁর দেহ কয়েক টুকরো হয়ে যায়
দক্ষিণ সাধান পুর নতুনপাড়া গ্রামের দায়িত্বে থাকা কালিপুর রামদাশ হাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আতাউল রহমান বলেন, ওই নারীর সাত টুকরো লাশ উদ্ধার করা হয়েছে ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হবে
কালিপুর রেঞ্জের বন কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, হাতির আক্রমণের খবর তিনি পেয়েছেনমাঝারি আকারের একটি দলছুট হাতি এ ঘটনা ঘটিয়েছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ