Recents in Beach

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে কারিতাসের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা সম্পন্ন

মোহাম্মদ বেলাল উদ্দিন:
বাঁশখালীতে কারিতাসের ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।ছনুয়া ইউনিয়নের মনুমিয়াজী বাজারে অবস্থিত কারিতাস চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকল্প বাস্তবায়ন অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম.হারুনুর রশীদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাসের ফ্রান্স প্রতিনিধি ড্যান লিজেন ড্যানি,বিশেষ অতিথি কারিতাস ফ্রান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মিথিন সিংকং,শহিদুল কাদের বাবু এবং কারিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে ড্যান লিজেন ড্যানি বলেন,"বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সরকারের পাশাপাশি অবদান রাখছে কারিতাস।গ্রামীণ রাস্তাঘাট থেকে শুরু করে এমনকি দরিদ্র জনগোষ্ঠীকে নানা সাহায্য সেবা দিয়ে যাচ্ছে।কারিতাস অতীতেও জনসেবায় অবদান রেখেছিল এবং ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।"সভায় কারিতাসের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গৃহিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ