Recents in Beach

ব্রেকিং নিউজ

জন্মদিনের উপহার ১৭ কোটি টাকার ফ্ল্যাট!

বিনোদন ডেস্কঃ
ঠিক তিন মাস আগেই খুব জাঁকজমকভাবে উদ্‌যাপন করা হয়েছিল বলিউড অভিনেতা জিতেন্দ্রর জন্মদিন। সেই জন্মদিনের অনুষ্ঠানে কাপুর পরিবারের সবাই এক ছাদের নিচে একত্র হন। তিন মাস পর প্রযোজক মেয়ে একতা কাপুরের জন্মদিনেও কাপুর পরিবারের সবাই আবার একত্র হলেন। এবারের জন্মদিনে মেয়ে একতা কাপুরকে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দেন বাবা জিতেন্দ্র।

৭ জুলাই ছিল ভারতের টেলিভিশন সিরিয়াল ও চলচ্চিত্র প্রযোজক একতা কাপুরের জন্মদিন। সেখানে মেয়েকে ফ্ল্যাট উপহার দেওয়ার কথা জানতে পারেন সবাই। বাবার কাছ থেকে একতা কাপুর যে ফ্ল্যাটটি উপহার হিসেবে পেয়েছেন, তা দক্ষিণ মুম্বাইয়ে। ২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১৭ কোটি। সাড়ে চার একর আয়তনের তিনটি বহুতল ভবনের একটির ৪৫ তলায় একতা কাপুরের ফ্ল্যাট।

সম্প্রতি ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ সিনেমার পরিবেশনার কারণে বেশ সমালোচিত হন একতা কাপুর। গত বছরের অক্টোবরে ইউটিউবে মুক্তি পায় ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ ছবিটির ট্রেলার। এরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

জানা গেছে, অনেক চড়াই-উতরাই পেরিয়ে ২১ জুলাই মুক্তি পাবে চলচ্চিত্র ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’। ছবিটি পরিচালনা করেছেন অলঙ্কৃতা শ্রীবাস্তব আর প্রযোজনা করেছেন প্রকাশ ঝা।
সূত্র: বলিউড হাঙ্গামা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ