প্রেস বিজ্ঞপ্তি:
তিন দিনব্যাপী আয়োজন ১৬-১৮ ডিসেম্বর; ভার্চুয়ালি উদ্বোধন করবেন বিএনপি সংযুক্ত আরব আমিরাত শাখার সহসভাপতি মো. হারুনুর রশিদ মোল্লা।
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর বাণীগ্রামে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ২০২৬’। এ উপলক্ষে উৎসবের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২১ নভেম্বর (শনিবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
বৃহত্তর চট্টগ্রামে সর্বপ্রথম বাঁশখালীতে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ‘সাধনপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ ও বাঁশখালী তৃণমূল বিএনপি পরিবার’-এর পরিচালনায় এবং ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ২০২৬ উদযাপন পরিষদ, বাঁশখালী’-এর আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে যৌথ সহযোগিতা দিচ্ছে শহীদ জিয়া অধ্যয়ন কেন্দ্র, চট্টগ্রাম এবং জাতীয়তাবাদী নাগরিক পরিষদ, বাঁশখালী উপজেলা শাখা।
আয়োজক সূত্রে জানা যায়, মহান বিজয় দিবসের ৫৫তম পূর্তি উপলক্ষে আগামী ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর সাধনপুর বাণীগ্রামে তিন দিনব্যাপী এ উৎসব আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃণমূল জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে বাঁশখালীতে এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২১ নভেম্বরের সাংগঠনিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধন করবেন ২ নম্বর সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংযুক্ত আরব আমিরাত শাখার সহসভাপতি মো. হারুনুর রশিদ মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, চট্টগ্রাম জজ আদালতের এপিপি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ।
অনুষ্ঠানে মূল পরিকল্পনা উপস্থাপন করবেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদ, বাঁশখালী ও বাঁশখালী তৃণমূল বিএনপি পরিবারের প্রধান সমন্বয়কারী সাংবাদিক মুহাম্মদ জসীম চৌধুরী।
এতে সভাপতিত্ব করবেন সাধনপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক ও সাধনপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবু ছালেহ আমির।
স্বাগত বক্তব্য রাখবেন সাধনপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের সমন্বয়কারী ও বাঁশখালী তৃণমূল বিএনপি পরিবারের সংগঠক মাস্টার মো. আনোয়ারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের সংগঠক এস এম মহিউদ্দিন টিটু।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন জাতীয়তাবাদী নাগরিক পরিষদ, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদ, বাঁশখালীর সমন্বয়কারী মোহাম্মদ কাউসার।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সাধনপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের অর্থ সম্পাদক ও বাঁশখালী তৃণমূল বিএনপি পরিবারের সংগঠক মো. ইব্রাহিম খলিল চৌধুরী।
আয়োজকদের প্রত্যাশা, সাংগঠনিক কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিজয় উৎসবের প্রস্তুতি ও পরিকল্পনা আরও গতিশীল হবে।
অনুষ্ঠানের বিস্তারিত:
- তারিখ: ২১ নভেম্বর ২০২৬, শনিবার।
- সময়: বিকেল ৪টা।
- স্থান: সাধনপুর বাণীগ্রাম, বাঁশখালী, চট্টগ্রাম।
- মূল আয়োজন: ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ২০২৬।
- আয়োজনে: জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ২০২৬ উদযাপন পরিষদ, বাঁশখালী।
সংবাদদাতা: মো. ইকরামুল হাসান
প্রচার ও মিডিয়া প্রতিনিধি
মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ২০২৬ উদযাপন পরিষদ, বাঁশখালী।
যোগাযোগ: ০১৭১৮-৩১৮৫৯৯, ০১৮৭৩-৩১৮৫৯৯, ০১৮৭৫-৯৮২০৯৯।
বাঁশখালীর সাধনপুর বাণীগ্রামে ১৬-১৮ ডিসেম্বর তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ২০২৬ আয়োজন উপলক্ষে ২১ নভেম্বর বিকেল ৪টায় সাংগঠনিক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে।



0 মন্তব্যসমূহ