Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে অনলাইন বিনিয়োগের নামে লাখ লাখ টাকা প্রতারণা, নওশীন তাবাসসুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

চট্টগ্রামে অনলাইন বিনিয়োগের নামে লাখ লাখ টাকা প্রতারণা, নওশীন তাবাসসুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিনিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগে নওশীন তাবাসসুম নামে এক নারীর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করা হয়েছে। "চুড়ি মেলা" ও "শখের চুড়ি" নামের একাধিক ফেসবুক পেজ খুলে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে তিনি বিনিয়োগকারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী তাউসিফ জানান, নওশীন তাবাসসুমের সাথে লিখিত চুক্তির মাধ্যমে তিনি পারিবারিক অর্থ বিনিয়োগ করেছিলেন। কিন্তু মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত না দিয়ে তিনি তালবাহানা শুরু করেন। পরবর্তীতে ১২ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগে তাউসিফ বাদী হয়ে চট্টগ্রামের আদালতে এনআই এক্টে দুটি মামলা দায়ের করেন। এই ঘটনায় গত ৭ জুলাই ২০২৪ তারিখে চট্টগ্রামের ১ম মেট্রোপলিটন আদালত নওশীন তাবাসসুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বর্তমানে মামলা দুটি আদালতে বিচারাধীন রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, নওশীন চট্টগ্রামের খুলশী এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন, তবে পাওনাদার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে ফ্ল্যাট মালিক সমিতি তাকে সেখান থেকে বের করে দেয়। বর্তমানে তিনি আত্মগোপনে থেকে নতুন নতুন নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি "শখের চুড়ি" নামক একটি পেজের মাধ্যমে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করলে গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানে তার সম্পৃক্ততার আভাস পাওয়া যায়। তবে সাংবাদিক পরিচয় পাওয়ার পর সংশ্লিষ্টরা বিষয়টি অস্বীকার করেন এবং পেজটি বন্ধ করে দেন। এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে দ্রুত কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংক্ষেপে:
ফেসবুকে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নওশীন তাবাসসুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। প্রতারণার শিকার ভুক্তভোগীরা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
চট্টগ্রামে অনলাইন বিনিয়োগের নামে লাখ লাখ টাকা প্রতারণা, নওশীন তাবাসসুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ