Recents in Beach

ব্রেকিং নিউজ

জুলাইয়ের সেই ১৪ জুলাই: এবার শিক্ষামন্ত্রীর মন্তব্যে উত্তাল রাজপথ ও সংসদে ক্ষমা প্রার্থনা

জুলাইয়ের সেই ১৪ জুলাই: এবার শিক্ষামন্ত্রীর মন্তব্যে উত্তাল রাজপথ ও সংসদে ক্ষমা প্রার্থনা

বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে ১৪ জুলাই তারিখটি আবারও এক নাটকীয় ঘটনার সাক্ষী হলো। ২০২৪ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্যকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন ভিন্ন মাত্রা পেয়েছিল। ঠিক দুই বছর পর ২০২৬ সালের একই দিনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ‘ফার্মের মুরগি’ বিষয়ক মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

ঘটনার সূত্রপাত গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও-ভিডিওকে কেন্দ্র করে। সেখানে দেখা যায়, গত রোববার সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবকের সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বৃষ্টিতে ভিজলে শিক্ষার্থীদের জ্বর চলে আসবে, যা তার মেয়ের ক্ষেত্রেও ঘটে। এই মন্তব্যকে অপমানজনক দাবি করে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ ও উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারীরা ‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি’ স্লোগান দিয়ে মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার ইচ্ছা তার ছিল না, তবুও কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। এর আগে সংসদে স্পিকারের মাধ্যমে সম্পূরক প্রশ্ন উত্থাপন করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভারী বৃষ্টির মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানতে চান। জবাবে মন্ত্রী জানান, সারা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, গত ১৩ জুলাই দেশজুড়ে ভারী বৃষ্টির মধ্যে জলাবদ্ধতা মাড়িয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ছবি ও ভিডিও ভাইরাল হলে এই বিতর্কের সৃষ্টি হয়।

সংক্ষেপে:
শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে উত্তাল সারা দেশ। রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্লোগানের মুখে অবশেষে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করলেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
জুলাইয়ের সেই ১৪ জুলাই: এবার শিক্ষামন্ত্রীর মন্তব্যে উত্তাল রাজপথ ও সংসদে ক্ষমা প্রার্থনা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ