Recents in Beach

ব্রেকিং নিউজ

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কায়কোবাদের রোগমুক্তি কামনায় আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরীসহ আলেমদের বিশেষ দোয়া

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কায়কোবাদের রোগমুক্তি কামনায় আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরীসহ আলেমদের বিশেষ দোয়া

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় মাদ্রাসায় তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও উলামায়ে কেরাম অংশ নেন। মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেমরা। দোয়া শেষে আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ একজন ধর্মপ্রাণ, দেশপ্রেমিক ও জনহিতৈষী মানুষ। তিনি বিগত আওয়ামী সরকারের হাতে চরম নির্যাতনের শিকার হয়েছেন। তিনি মন্ত্রীর দ্রুত সুস্থতা এবং পুনরায় দেশ ও জনগণের সেবায় ফেরার তাওফিক কামনা করেন।

এদিকে, হাটহাজারীর দারুল উলুম মাদ্রাসায় বাদ জোহর বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমীর পরিচালনায় এতে অংশ নেন সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দীন ও মাওলানা কবির আহমদ। এছাড়া জামিয়া ওবায়দিয়া নানুপুরে মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, চট্টগ্রামের জিরি মাদ্রাসায় মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকামে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান, জামিয়া ইউনুছিয়ায় মুফতি মোবারক উল্লাহ এবং কুমিল্লার আশরাফুল উলুম মাদ্রাসায় মুফতি শামসুল ইসলাম জিলানী দোয়া পরিচালনা করেন।

হেফাজতে ইসলামের আমির ও মহাসচিব দেশের সর্বস্তরের আলেম-উলামা ও সাধারণ মানুষকে ধর্মমন্ত্রীর রোগমুক্তির জন্য দোয়া করার বিশেষ আহ্বান জানিয়েছেন।

সংক্ষেপে:
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীসহ বিশিষ্ট আলেমরা।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী কায়কোবাদের রোগমুক্তি কামনায় আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরীসহ আলেমদের বিশেষ দোয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ